ভালোবাসাটা দেখলে না...!

- একটা আবদার করবো,রাখবে...?
:- হুম,বলো।
:- খুব যত্ন করে আমায় ভুলে যাবে প্লিজ...
:- বেশ,তবে তাই হোক।তোমার কথা রাখিনি এমন কখনো হয়নি।আজই বা তার ব্যতিক্রম কি করে করি বলো...?
:- ও,আচ্ছা।তাহলে আমি যাই...।
:- আচ্ছা,যাও।
:- একবার থেকে যেতে বলতে পারতে।
:- তোমার ইচ্ছেতে কখনো বারন করিনি যে...
:- একবার করে দেখতে পারতে।তাহলে হয়তো আমার মনে হতো না তুমি আমায় ভালোবাসো না..!আর তুমিও দূরত্ব চাইছো...।
:- আমি যে তোমায় জোর করতে চাই না!
:- একবার করে দেখতে পারতে,তাহলে অন্তত মনে হতো না,আমি থাকি বা না থাকি তাতে তোমার কিচ্ছু আসে যায় না।
:- এতো অভিযোগ...!
:- হা হা হা,,,আমি বরং আজ আসি বুঝলে...

এমন হাজারো না বলা ভালোবাসা আর নীরব অভিমান সেই প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে কুরেকুরে খায়। আর দিন শেষে,দীর্ঘশ্বাস রুপে বেরিয়ে আসে একটাই কথা,
হুম..!
অভিযোগটাই শুধু দেখলে,
ভালোবাসাটা দেখলে না...!
অভিমানটাই শুধু দেখলে,
কই কারনটা তো খুঁজলে না...!

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA