যেদিন আমি আর থাকব না

যেদিন আমি আর থাকব না।সে দিন তুমি পৃথিবীর বুকে আশ্রিত কোটি মানুষের ভিড়ে আমায় খুজে বেড়াবে।খুঁজে বেড়াবে আমার পদ চিহ্ন।সে দিন আর আমার পায়ের চিহ্ন পরবে না এই ধরনীতে। হন্য হয়ে খুজতে থাকবে আমায়। হঠাৎ একদিন পেয়ে যাবে অনেকটাই আমার মত কেউ। যার বলা আমার মত,চলা আমার মত। অনেক ভালবাসতে চাইবে তাকে।কিন্তু অজানা এক কারণে তুমি বার বার ব্যর্থ হবে।ব্যর্থতা তোমায় মনে করিয়ে দিবে ফেলে আসা কাল।তখন তুমি বিধাতার কাছে তোমার স্মৃতি জড়ানো অতিত ফিরে পেতে চাইবে। আমি দেখে থাকব আর বৃষ্টির ফোটার মত তোমার চোখের কোণে এসে বসব। একটু পর গড়িয়ে পরতে থাকব ভালবাসার মত আকুতি নিয়ে।সেই জল তুমি যত্ন করে রেখ। এতে যে আমি বেচে আছি।
"যখন আমি থাকব না আর,
যেও আমায় ভুলে।
হয়তো ঘড়ির কাটার মত আসব আমি ফিরে।
যানি বলছি আবল তাবল উল্টা পালটা কথা,
তবুও কেন যাচ্ছে না যে মনের চাপা ব্যথা। "

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA