ধূসর মায়া


 Related image

সেইযে প্রথম স্বপ্নে এলে নীলাম্বরী শাড়ীতে ,
তারপর আমি বহুবার স্বপ্নে জেগে থেকেছি
তোমাকে দেখার আশায় ।
মাঝে মাঝে স্বপ্নে আকাশ আসতো ,
আমি ভাবতাম তোমার শাড়ীর আঁচল ।
মাঝে একদিন মেঘে আকাশ ছেয়ে গিয়েছিলো ,
আমি ভেবেছিলাম তোমার কালো কুন্তলে তুমি মুখ ঢেকেছো ।
কতবার যে আমি লালচে মেঘকে তোমার শাড়ীর পাঢ় ভেবেছি তা আমি বলতে পারবোনা ।
যখন আমার স্বপ্ন ভেঙে যেতো তখন ঠিকই বুঝতাম
তুমি শুধু অলিক স্বপ্ন অথবা সপ্নে আসা ছায়া ,
তুমি বলতে কেউ ছিলোনা শুধুই ধূসর মায়া ।

 Related image

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA