Posts

তোমার কাছে চিঠি লিখবো লিখবো করে হাজার টা চিঠি লেখা হয়েছে ঠিক,,,

Image
তোমার কাছে চিঠি লিখবো লিখবো করে হাজার টা চিঠি লেখা হয়েছে ঠিক,,, কিন্তুু সেগুলো পোস্ট করা হয়নি কোনদিন। কখনো ভয় আবার কখনো এক অদৃশ্য জড়তা আষ্টেপৃষ্ঠে রাখতো আমাকে,,,,,, সেদিন খেয়াল করলাম জমেছে অনেক চিঠি হয়ত হাজার ছাড়িয়েছে!!! অফিস থেকে ফেরার পথে রাস্তার বা পাশে কাগজের দোকানটাতে খোজ নিয়েছিলাম কাল বিক্রি করে দেবো সব আবেগ, অভিমান, ভালোবাসা, রাগ সব সবকিছু।।। হাহাহাহা কিন্তুু দোকানি কি বললো জানো?? আপা কি যে কন না এহন কি আর এইসব কেউ কেনে এইতে তো ১০ টাকাও লাভ হইবো না।। ঠিক তখন আবারো বুঝলাম আমার আবেগ, আবেগ ছিলো নয়ত কিছু বিশেষ,, আমি রয়ে গেলাম সেই আমার মাঝেই তুমি বহুদূর আমার আবেগ ঘুড়েছে অবহেলায় তোমার দাড়ে,,, সেই আবেগ কি আর ঠাই পারে অন্য আঙ্গিনাতে!! . .                                  

তোমার জন্য .............

Image
পার্থ জানিস, তোকে না আমি বড্ড বেশিই ভালোবাসতাম।এমন কনো রাত ছিলো না তোকে না ভেবে ঘুমিয়েছি।এমন কনো ভোর ছিলো না তোকে না ভেবে ঘুম থেকে উঠেছি।শত শত ডায়রি শেষ করেছি, তোর উপর আসা আমার অনুভূতি গুলো লিখে।রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে তোকে কল্পনা করেছি।এক টা মানুষ তার ভালোবাসার মানুষটাকে নিয়ে যতটা কল্পনা করে, যতটা ভাবে,যতটা ভালোবাসে।তার চেয়ে একটু বেশিই আমি ভেবেছি।একটু বেশিই ভালোবেসেছি। এত কিছুর পরেও তোকে কখনো জানতে দিই নি আমি তোকে ভালবাসি, কেন জানিস তো? কারন যদি ভালোবাসি বলতাম ও তুই হেসে উড়িয়ে দিতি।আবেগ বলে ছুঁড়ে ফেলে দিতি আমাকে।হয়ত তাতে আমাদের বন্ধুত্ব টাই নষ্ট হয়ে যেত। তাইতো আমার ভালোবাসা টুকু আমি পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। কখনো বলিনি ভালোবাসি।তোর বন্ধু হয়ে আছি এটাই বা কম বল কিসে?                                                   

ভালবাসার অনুকাব্য

Image
আমার আটপৌরে জীবনে হঠাৎ তোমার আবির্ভাব যেন নতুন কোন গল্পের মায়ার জাল বুনে চলে, যেখানে বহু যত্নে আগলে রাখা আমার একান্ত ভালোবাসাটুকু আমার কাছ থেকে এক নিমিষে বেদখল হয়ে তোমার কাছে দাখিল হয়! নতুন নতুন স্বপ্ন জমা হতে থাকে মুঠোর ভেতর যা আমাদের ঘিরে বেড়ে ওঠে বুনোলতার মতো, কিছুটা আমাদের অজান্তেই, কিন্তু প্রগাঢ় এক মায়ায় তৈরী হতে থাকে নতুন সব গল্পের যোগ বিয়োগের ফলাফল! . কোন কোন গল্প থাকে ফেলে আসা সময়ের র্দীঘশ্বাস কোন গল্প থাকে দু’জনের এ শহর ও শহরের শত মাইল দূরত্বের, কিছু গল্প হয় অযুত নিযুত আনমনা স্বপ্নে বোনা! তোমার জন্য মোহিত এক আবেগ আমার মাঝে সৃষ্টি করে তোমাকে না পাওয়ার শূণ্যতা কিংবা কাছে পাওয়ার আকাংক্ষার তীব্রতা! আবার যখন তোমায় দেখি ফিরে দেখা সময়ের মাঝ দিয়ে তখন ভাবি কিভাবে চেনা সম্পর্ক হয়ে ওঠে অচেনা, আর অচেনা বহু শতাব্দী দূরের কেউ ছুঁয়ে দিয়ে যায় হৃদয়ের আনুভূমিক প্রান্তর ঠিক তোমার মত করে।                        

"শুয়োরের বাচ্চা"র চেয়ে "কুত্তার বাচ্চা" শব্দটা কেন বেশি প্রয়োগ করি জানেন?

Image
                                          "শুয়োর এবং কুকুর দুইটাই নাপাক প্রাণী ৷ কুকুর পোষার অনুমতি থাকলেও শুয়োর পোষার অনুমতি নাই ৷ আসহাবে কাহাফের যুবকদের সঙ্গে একটা কুকুরও ছিলো ৷ কুকুরেরে প্রভূ ভক্তি নিয়ে অনেক গল্প এবং সিনেমাও নির্মিত হয়েছে ৷ বলতে পারেন শুয়োরের চেয়ে কুকুর উৎকৃষ্ট ৷ তারপরও আমরা কাউকে গালি দিতে "শুয়োরের বাচ্চা"র চেয়ে "কুত্তার বাচ্চা" শব্দটা কেন বেশি প্রয়োগ করি জানেন? কুকুরের নির্লজ্জতার কারনে ৷ চতুষ্পদী সকল প্রাণী লেজ দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে রাখে ৷ কিন্ত কুকুর সব সময় তার লেজটা খাড়া রেখে সবাইকে গোপনাঙ্গ দেখিয়ে বেড়ায় ৷ এখানে লক্ষ্য করলে দেখা যায়, কুকুরের গোপনাঙ্গটা সাধারণত দুই রানের মাঝে থাকে বলে তেমন দেখা যায় না এবং কুকুর কখনো বাচ্চা জন্ম দেয় না ৷ কিন্তু মহিলা কুকুর মানে কুত্তীর লজ্জাস্থান দেখা যায় এবং সে বাচ্চা জন্ম দেয় ৷ তাহলে আমরা "কুত্তীর বাচ্চা" না ...

ছেলেদের যে ৫ গুণে মেয়েরা পাগল

Image
. প্রত্যেকে মেয়েই চায় এমন একজন সঙ্গী, যে তার মনের চাহিদাগুলো বুঝতে পারে বা মেটাতে পারে। মেয়েরা ভালো লাগার বিষয়গুলো সাধারণত মুখে প্রকাশ করতে চায় না, তবে ছেলেদের কিছু গুণই মেয়েদের না বলা কথা প্রকাশ করে দেয়। ছেলেরা সহজেই মেয়েদেরকে কাছে টানে কিন্তু মেয়েরা তেমন সহজেই ছেলেদের কাছে টানতে পারে না। ছেলেদের কিছু ভালো গুণ দেখেই মেয়েরা কাছে টানতে শুরু করে। তবে দেখে নেওয়া যাক ছেলেদের যে গুণগুলোর কারণে মেয়েরা কাছে টানে- ১) নিয়মিত খোঁজখবর সম্পর্ক শুরু হওয়ার পর সঙ্গী যখন নিয়মিত খবর রাখছে তখন মেয়েরা খুব খুশি হয়। এখন কি করছো, দুপুরে খেয়েছো কি না, শরীর কেমন আছে প্রভৃতি বিষয়গুলো যদি ছেলেরা খেয়াল রাখে তাহলে মেয়েদের মন জয় করা খুব সহজ। ছেলেদের এই গুণ মেয়েরা খুব পছন্দ করে। ২) মাঝে মাঝে ছোট্ট উপহার সঙ্গীর কাছ থেকে উপহার পেতে মেয়েরা খুব পছন্দ করে। ছেলেদের এই গুণ মেয়েদের খুব তাড়াতাড়ি কাছে টানে। যখনই মেয়ে সঙ্গীর সঙ্গে দেখা করতে যাবেন তখনই একটি গোলাপ কিংবা পছন্দের চকলেট কিংবা সাজগোজের কিছু উপহার দিন। এতে মেয়েরা বেশি আপনার প্রতি আকৃষ্ট থাকবে। ৩) বুদ্ধিমান সঙ্গী যেসব ছেলেদের বেশি বুদ্ধি থাকে ত...

কীভাবে প্রথম পরিচয়েই হৃদয় হরণ করবেন

Image
মানুষ যত বড় হতে থাকে তত তার পরিচিতির গন্ডি বাড়তে থাকে। চলতি পথে, বিভিন্ন অনুষ্ঠানে, বন্ধুর বাড়ির পার্টিতে, কাজের প্রয়োজনে অফিসে প্রতিনিয়তই আমাদের নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। কিন্তু রোজ পরিচিত হওয়া অসংখ্য নতুন মানুষের সবাই কি আপনার হৃদয়ে জায়গা করে নিতে পারে? অথবা আপনি কি জায়গা করে নিতে পারেন সবার হৃদয়ে? প্রথম পরিচয়েই কারো হৃদয়ে জায়গা করে নিতে হলে আপনাকে নিশ্চয় আম জনতার চেয়ে আলাদা হতে হবে। এমন কিছু মোক্ষম আচরণ আছে যার চর্চা করলে প্রথম পরিচয়েই কারো মনে দাগ কাটতে সক্ষম হবেন। জীবনসঙ্গী নির্বাচন অথবা ক্যারিয়ার উন্নতি যে ক্ষেত্রই হোক না কেন, প্রথম পরিচয়ের গুরুত্ব অনেক। প্রথম পরিচয় দিয়েই তার সাথে আপনার পরবর্তী সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারি...

বন্ধুর প্রেমে পড়ে গেলে যা করবেন

Image
. হঠাৎ কারও প্রেমে পড়ে গেলেন। আর সে মানুষটি আপনার বন্ধু। তখন কী করবেন? এ নিয়ে দুচিন্তা করার কিছু নেই। কারণ বন্ধুর প্রেমে পড়া আসলে কোনও অপরাধ নয়। তাই অযথা অনুতপ্ত হওয়ার দরকার নেই। বন্ধুর প্রেমে পড়লে অনেক সুবিধা আছে। কারণ, দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো বন্ধুত্ব। আগে থেকেই ভালো বন্ধু থাকলে বিয়ের পর বন্ধুত্বটা আরও বেশি গভীর হয়। চলুন জেনে নেওয়া নেই বন্ধুর প্রেমে পড়লে যা করতে হবে-    . মানুষ হিসেবে কেমন, সেটি চিন্তা করুন   আপনি হয়তো বন্ধু হিসেবে তাকে খুব ভালো করে চেনেন। কিন্তু মানুষ হিসেবে কেমন, সেটি আগে চিন্তা করে নিন। কারণ ভালো বন্ধু হলেই সে যে ভালো মানুষ হবে, ব্যাপারটা এমন নয়। যতটা সম্ভব দ্রুত বলে ফেলুন ...

তোমার ইনবক্সটা

Image
তোমার ইনবক্সটা যেন আমার বুকশেলফে রাখা প্রিয় ডায়েরীটা! উত্তর পাবোনা জেনেও শত শত প্রশ্ন করি। নিজের সুখ, দুঃখ, পাগলামি... প্রতিটি মুহূর্ত লিখে যাই। পাতার পর পাতা লেখা জমে পাহাড় হয়ে যায় হয়ত! আমি মাঝে মাঝে ডায়েরীর পাতা খুলে পড়ার মত চ্যাটের পুরোনো ম্যাসেজগুলোতে চোখ বুলাই! তুমি নেই তবুও যেন অনেক তৃপ্তি! আর আমার ইনবক্সটা হয়তো তোমার বিশাল দালানের ছোট্ট স্টোর রুম। অবেলায় মনে পড়লে একটু উঁকি দাও, নাহয় ও ঘরের দরজা সাঁটাই থাকে। অথবা ইনবক্সটাই মুছে দিয়েছো চিরতরে! ভালোবাসার মানুষ অফলাইন বা ব্লক লিস্টে থাকলে কি হবে! ভালোবাসা থাকলে তার সেন্ড করে যাওয়া পুরনো মেসেজ পড়েও আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়! একদিন হয়তো আমিও থাকবোনা, তোমার চেনা জানা পথ ধরে হাটবোনা, প্রিয় নামে তোমায় আর ডাকবোনা, সেদিন তোমার আমি নেই এমন একটা শহর , পেলে তুমি পুষে রেখো তোমার বুকের ভিতর!  .                            

সি অফ ট্

Image
জাপানে "সি অফ ট্রি" নামে একটি বন আছে... যেখানে কিছুদূর হাঁটলেই দেখতে পাবেন গাছ গুলোর ডালে মানুষের কঙ্কাল ঝুলছে ... প্রতি বছর এখানে প্রচুর মানুষ সুইসাইড করতে আসে... কেউ কেউ অনেক দূর দেশ থেকে টাকা খরচ করে মরতে আসে।মানুষ নিরিবিলিতে মারা যেতে পছন্দ করে। .....মৃত্যুর জন্য এই জায়গাটি বেছে নেয় কেন জানেন? যেন কেউ কখনো খুঁজে না পায়... মানুষ বড় অভিমানী প্রাণী... মনোবিজ্ঞানীরা এখন আমাদের বলছে প্রতিটি সুইসাইডের রক্তে তিনটি জিনিস মিশে থাকে... ১- অভিমান ২– হতাশা ৩– আত্মবিশ্বাসের অভাব... ......পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সুইসাইড করছে প্রায় দশ হাজার ! অর্থাৎ গড়ে প্রতিদিন ২৭ জন !! এই টুকু একটা দেশে প্রতি ঘণ্টায় ১ জনের বেশি সুইসাইড করছে !!! এত অভিমানী কেন আমরা ? একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে অফিস করলেন। ফেরার সময় মেয়ের জন্য জ্যামিতি বক্স কিনে আনলেন। রাতে খাবার খেয়ে নাটক দেখলেন। ঘুমানোর আগে স্ত্রীর সাথে ছোট খাট ঝগড়া হল। ঘণ্টা খানেক পর বিষ খেয়ে ফ্লোরে পরে আছে ... ......এই ব্যাপার গুলো কেন ঘটে ? মানুষ সাধারণত একটি বিশেষ ঘটনায় সুইসাইড করে ...

আজকাল বড্ড বেশি বেখেয়ালী হয়ে গেছি

Image
আজকাল বড্ড বেশি বেখেয়ালী হয়ে গেছি। তোমার আগমনে হৃদয়ের এই ধুলো জমা সাদা ক্যানভাস টা নতুন করেই রাঙাতে ইচ্ছে করে। নতুন কিছু স্বপ্ন রা হঠাৎই উঁকি ঝুকি দিয়ে যাচ্ছে মনের জানালায়। না, ঘুমিয়ে নয়। বরং জেগে জেগেই স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে। স্বপ্ন তো সেটাই,যা আমাকে ঘুমুতে দেয়না। তাইনা? একটা নীল দেয়ালের ছোট্ট ঘরে তোমার আমার সংসার। দেয়ালের নীল আকাশ টা থাকবে রেডিয়ামের কৃত্রিম তারায় আলোকিত। তার মাঝে শুভ্র বিছানায় এক বালিসে তোমার আমার খুনসুটি। সারাদিনের ক্লান্তি শেষে যখন আমি ঘরে ফিরবো, চাবি থাকা সত্বেও আমি দরজা খুলবোনা বাহির থেকে। কলিংবেল চেপে ঠায় দাড়িয়ে থাকবো। তোমার খোলা চুলে আর কপোলের ছোট্ট নীল টিপে অথবা তোমার হাস্যজ্জল কাজল চোখে হারিয়ে যাবার জন্য। আমার পেছনে লুকানো বা হাতে তুমি কিছু খুঁজবে। গোলাপ? নাকি ডেইরী মিল্কের স্মুথ এন্ড সিল্ক? না ওসব কিছুনা। আমি গোলাপ আনবোনা। এক গুচ্ছো দোলন চাপা নিয়ে আসবো প্রতি সন্ধ্যায়। তুমি অভিমান করবে। রাতের সেই কৃত্রিম তারার নীল আকাশের নিচে শুভ্র মেঘের ভেলায়,যখন তোমার আমার নিঃশ্বাস ভারি হবে, তোমার সব অভিমান আমার ভালোবাসার তৃষ্ণার্ত বুক দিয়ে শ...

যা কিছুই অর্জন-উপার্জন

Image
তোমাকে বিশ্বাস করেছিলাম,  যা কিছু নিজের ছিল দিয়েছিলাম, যা কিছুই অর্জন-উপার্জন ! এখন দেখ না ভিখিরির মতো কেমন বসে থাকি ! কেউ ফিরে তাকায় না। তোমার কেন সময় হবে তাকাবার ! কত রকম কাজ তোমার ! আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম ৷ .            

নীল পরি

Image
- এই শোন, - হুম..... বল, - তুই আজ নীল শাড়ি পড়ে নিয়েছিস আমার মনটা কেড়ে। - সত্যি ! তুই কি আমায় দেখেছিস বলতো, আমায় কেমন মানিয়েছিল নীল শাড়িতে। - ওরে পাগলী তুই কী চিনিস, হুমায়ুন আহমেদের সৃষ্ট ইন্দ্রাণী,তোকে লাগছিলো বেশ, যেন স্বর্গের ডানা কাটা নীল পরীদের রাণী। . - কথাগুলো মিথ্যা নয়তো তর?খুশি করানোর জন্য বলছিস হয়তো। - না না সত্য কথা, মিথ্যা আমি বলিনা ,নীল শাড়িতে দেখে তোকে, বুকের ভিতরে শরীফ উদ্দিন এর কলার টিউন বাজতেছিলো বড্ড জোরে। - কী যে বলিস তুই আবোল তাবোল, - এমনি করেই থাকিস তুই,জং পড়া মনটাকে করবো না কখনো রদবদল? নীলে তোরে লাগে কিন্তু বেশ,আরো লাগতো ভাল, যদি রাখতিস ছেড়ে তোর দিঘল কালো কেশ। - তুই আমায় চাইবি যেভাবে,সাজাবো নিজেকে ঠিক সেভাবে। . - একটা জিনিস মিসিং হইয়ে গেলো? - কি জিনিস? - তর কপালে যদি দিতি একটা নীল টিপ, তাহলে ভাবতাম জ্বলছে যেনো আমার মনের নিভে থাকা প্রদীপ। - এতো কিছু দেখছিস কখন? - তাকিয়ে দেখেছি উদাস ছিল তর দু'নয়ন।কানে ছিলো তর লম্বা দুল, খোঁপাতে ছিল নীল ফুল। - হায় হায় এতোটাই দেখেছিস আমায়, এতদিন ভুল বুঝেছি তরে, মনে হয়েছিল রেখেছিস আমায় বড্ড অবহেলায়। .- ...

টিউসন জিবন থেকে তুলে ধরলাম...........

Image
ভাইয়া কিছু ভাবছেন?   অর্পির এমন প্রশ্নে ভাবনার রাজ্যের খোলস ছেড়ে বেরিয়ে এসেছি। - নাহ! তেমন কিছু না। কই তোমার লেখা হয়েছে? : হ্যা! অনেকক্ষণ আগে। এতক্ষণ আপনাকে দেখছিলাম। - আমাকে আবার দেখার কি হলো? কই খাতাটা দাও। অর্পি মুচকি হেসে খাতাটা আমার দিকে দিল। যে হাসিতে অদ্ভুত একটা রহস্য হাতছানি দিচ্ছে বোঝাই যাচ্ছে। কি ব্যাপার হাসছো যে? না। এমনি। খাতার দিকে চাওয়া মাত্র আমি অবাক হয়ে গেলাম। যেখানে অর্পিকে আমি ম্যাথ করতে দিয়েছিলাম সেখানে উল্টা পেন্সিল দিয়ে আমার একটা ছবি একে ফেললো। মুখে হাত দিয়ে ভাবুক আমি পার্থ । ছবিটা দেখে যে কেউ বলবে আমি ছবির পোজে ছিলাম। মেয়েটার আর্ট সত্যিই প্রশংসার দাবিদার। . এখনো আমার দিকে তাকিয়ে হাসছে। আমার মুখ থেকে সামান্য হাসির চেষ্টা। ভাল হয়েছে। কিন্তু ম্যাথ কোথায়? ছবি আঁকলে যে? ম্যাথ করতে ইচ্ছা করছে না। ভাইয়া আপনার হাসিটা অনেক সুন্দর। হইছে এতো প্রশংসা করতে হবে না। ৫ মিনিটের মধ্যে ম্যাথ করে ফেলবে। ইচ্ছে করছে না। মানে কি? আন্টি কে ডাকবো! হাহাহাহা হাসির কি হলো? মা বাসায় নেই। কোথায় গেছে? মায়ের বোন আমার মাসি অসুস্থ, হাসপাতালে দেখতে গেছে। যাক এ যাত্...

যখন খুব একা পরে গিয়েছিলাম তুই হাত বাড়িয়ে দিয়েছিলি বন্ধু হয়ে

Image
যখন খুব একা পরে গিয়েছিলাম তুই হাত বাড়িয়ে দিয়েছিলি বন্ধু হয়ে আমিও হাত বাড়িয়ে দিয়েছিলাম বন্ধু হিসেবে এরপর শুরু হলো অবিরল কথাও হাসাহাসি সারাদিন ফোন নিয়ে বসে চ্যাটিং..... সারারাত ফোনে কথা বলে কাটিয়ে দিতাম তোর সাথে.....!! হঠাৎ একদিন বলে বসলি ভালোবাসিস..... ১ম না করলেও পরেরবার না করতে পারলাম না..... বলেই দিলাম আমিও ভালোবাসি...... এরপর শুরু হলো নতুন এক ভালোবাসার গল্প...... শুরু হলো আমাদের কাছে আসা...... কলেজ ফাকি দিয়ে তোর সাথে দেখা করতাম.... দুজন রাগ করে দুজনই কান্না করতাম..... দুজন দুজনের কত care.....!! এই সুখ বেশি দিন এর ছিলো না.... শুরু হয়ে গেল কথায় কথায় ঝগড়া.... অযথা কথা কাটাকাটি.... কাররণ ছাড়াই ঝগড়া.....!!! আমার উপর তোর বিরক্তিকর ভাব......... কথায় কথায় breakup......... Atlast বলেই দিলি তুই আমাকে ভালোবাসিস না........ শেষ হয়ে গেল সব বিশ্বাস..... তারপরও তোকে ঠিক আগের মতই ভালোবাসি তুই না বাসলেও......... হয়তো খুব বেশি ভালোবাসি না,তবে কিছুটা হলেও ভালোবাসি.... তোকে ভূলে যেতে হলে হয়তো আমাকে মরে যেতে হবে ভালো থাক তুই আর কিছুই চাইনা আমি.....   .