Posts

এত জাত-ফাত,ফর্সা-কালো, ধর্ম-অধর্মের ভেদাভেদ করে লাভটা কী হল?

Image
এত জাতপাত, ব্রাহ্মণ-শূদ্র কে গরু খায় আর কে শুয়োর, কে ফর্সা, কে কালো, কে পৈতা পরে আর কে টুপি – এ নিয়ে নিরন্তর মারামারি, কাটাকাটি, দাঙ্গাদাঙ্গির পরে দিনশেষে কী জানা গেল? নাহ আমরা নাকি মূলত তিন ঐতিহাসিক গোষ্ঠীর শঙ্কর – যেভাবেই কড়ি গুনি না কেন, আমাদের জিনের ‘ষোল আনা’র বেশীরভাগই ভরেছে এই তিন দলের আনা-আনা অবদানে। কেউ কম, কেউ বেশী; অঞ্চলের উপর ভিত্তি করে কেউ এর সাথে মিশ খেয়েছে বেশী, কেউ বা ওর সাথে। আমাদের, আজকের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মত দক্ষিণ এশিয়ার দেশগুলোর অধিবাসীদের উদ্ভব ঘটেছে এই তিন জনগোষ্ঠীর মিলনের ফলে – ৫০ থেকে ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে এসে ভারতে বসতিস্থাপনকারী প্রাচীন শিকারি-সংগ্রাহক গোষ্ঠী, খ্রিস্টপূর্ব ৫-৭ হাজার বছর আগে পারস্য থেকে আসা ‘চাষাভুষা’ মানুষ আর তারপর খ্রিস্টপূর্ব ১-২ হাজার বছর আগে আফগানিস্তানের উত্তর থেকে আসা ‘পশুপালকদের’ দল। যাক বাবা, আমার ছোটবেলার পাড়ার খালাম্মাদের একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল এতদিনে, এত বড় বড় গবেষকদের কাজের ফলে! ওনাদের সেই হাহাকার, ‘আহারে আপা আপনার দুইটা মেয়ে কী সুন্দর ফর্সা, বড়টা কালো হইল ক্যামনে’র উত্তর পাওয়া গে...

বাউল গান, তত্ত্ব এবং কিছু প্রাসঙ্গিক কথা

Image
মূলতঃ যে সকল গান প্রান্তিক জনগন সার্বজনীনভাবে গ্রহণ-বরণ-শ্রবণ করেন বা যে সকল গানে সহজ-সরল-প্রাঞ্জল ভাষায় প্রাপ্তিক জনগনের কথা বলা হয়ে থাকে গবেষকগণ সে সকল গানগুলোকে “লোকজ গান” বলে থাকে। এই সংজ্ঞায় যদি বিশ্বাস রাখি, তবে কি বাউল গানও লোকজ গান? আমরা সরল ভাবনার মনুষ্যগণ বাউল গানকেও শতাধিক বছর ধরে লোকজ গানের কাতারে চিন্তা করলেও মূলতঃ বাউল গান সান্ধ্য-সন্ধ্যা-গোপ্য-গুহ্য ভাষায় বিশেষ শ্রেণির শ্রোতা-সাধকের জন্য রচিত হয়ে থাকে। বাউলগণ একদিকে গানের মাধ্যমে সাধণার তত্ত্ব-মন্ত্র-শ্লোক-আয়াত প্রচার করেন, অপরদিকে এঁরা গানের মাধ্যমেই “মনের মানুষ” “প্রানের মানুষ” অর্থাৎ ঈশ্বর-আল্লাহ-ভগবানকে খুঁজেন, পূজা করেন, সাধণা করেন, ধ্যান করেন, ভজন করেন। কাজেই বাউল তত্ত্বে-মতে-আর্দশে দিক্ষীত না হলে কারো পক্ষে বাউল গানের নিগূঢ় তত্ত্ব উপলব্দিতে বা ব্যাখ্যার নিয়ে আসা সম্ভব না। উদাহরণ হিসেবে এখানে মহাত্মা লালনের একটি গানের উল্লেখ করছি: চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি ? তিন মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হল এগার মাসে তিনটি সন্তান কে বা করবে ফকিরি ? ...

“আপন সাধনার কথা, না বলিও যথা তথা”

Image
. . . . .                              “আপন সাধনার কথা, না বলিও যথা তথা”

চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। লালনবাণীর প্রকৃত পাঠ

চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কী, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলো কী। ছয়মাসের এককন্যা ছিল,  নয়মাসে তার গর্ভ হলো,  এগার মাসে তিন সন্তান হলো,  কোনটা করবে ফকিরি। ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে তার কথা নাই, কেবা তার আহার জোগায়,  কে দেয় সন্ধ্যাবাতি।  লালন সাঁইজি ভেবে বলে,  মাকে ছুঁলে মরে ছেলে, এ তিন কথার অর্থ নইলে, তার হয় না ফকিরি। আত্মতত্ত্ব দেহতত্ত্বের প্রাণপুরুষ, সাধককুল শিরোমণি বাঙালি ভাষাভাষীদের জন্য মহান রূপকার, বাংলাভাষার মরমিকবি, আত্মতত্ত্বের জনক মহাত্মা লালন সাঁইজি।  মহান আধ্যাত্মিকজ্ঞানতাপস ও জীবন ঘনিষ্ঠ  আত্মতাত্ত্বিক দার্শনিক মহাত্মা লালন সাঁইজি একজন সুমহান রূপকার হিসেবে রুপকের অন্তরালে আত্মতত্ত্বের কথা বলে গেছেন তাঁর নির্মিত সকল বাণীতে, সাঁইজির বাণীর মূল শিক্ষা হলো- মানব জীবনের পরিপূর্ণতার জন্য নিজেকে জানা অতি জরুরী, মানুষতত্ত্ব- শ্রেষ্ঠতত্ত্ব, ভাব নয় বস্তুনিষ্ঠতা মানুষকে মূলে ধাবিত করে। সাঁইজির প্রতিটি সহজ পদ আত্মদর্শনের অমিয় বাণী, এর তাল, লয়, ছন্দ, ভাব, ভাষা, শব্দের গাঁথুনি, ...

💘আমার গল্পে তুমি💘

Image
  সব সময় তুমার ইচ্ছাটাই কেন সব? তুমার ইচ্ছে হলেই তুমি নাও ব্রেকাপ।। এভাবেই কেন হবে, অনেকতো মেনে নিয়েছি_________ ______ ভালোবাসি বলে সব তুমার ইচ্ছাতেই কেন হবে............ ............? আমার ভালোবাসা কি সব সময় তোমার ইচ্ছাগুলোকে মেনে নিয়ে প্রমাণ দিতে হবে............ .? তাহলে কি আমার ভালোবাসা তোমার ইচ্ছের কাছেই হেরে গেল...? আমার ভালোবাসার কি কোন ও দামি ই নেই তুমার কাছে........? সারাটা দিন পার হয় শুধু তোমাকে ভেবে........... ............... .. সারাটা রাত পার হয় তোমাকে শ্বপ্ন দেখে........... ....... হয়তো দেখা হয়না,তবুও তুমাকে ভাবি এইতো তুমি কথা বলছো,এইতো ধরে আছো আমার হাতটি শক্ত করে..... জানি কল্পনা তবুও বিস্বাস কর..... ভালোবাসি তোমায় কমনা।।।।

সে তো ছিলো বেইমান

Image
   . নিজ,আড়াল হলেই বুঝি ভালোবাসা হারিয়ে যায়? যদি তাই হয়,তবে কি তুমি আড়াল হয়ে ভালো আছো? খুব কি ভালো আছো? সেই আগের মতই? অথচ দেখো! তুমি নেই,আমার মাঝে সেই আগের আমি নেই! আনন্দ নেই,উচ্ছাস নেই,সুখ নেই! তুমি নেই বলেই আমি যেন নিথর,নিষ্প্রাণ! কাউকে ভালোবাসার তাড়া নেই,আবেগ নেই! তুমি নেই,আমার দিন শুরু হওয়ার আনন্দ নেই; তুমি নেই বলেই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হবার তাড়া নেই! তুমি নেই বলেই আমার রাত জাগার কোন মানে নেই! শুধু একটা তুমি নেই বলেই! আমি বিনিদ্র রজনী জাগি একা একা! শুধু সেই তুমিটা নেই বলে আমার কতটা একলা থাকা! আচ্ছা, তুমি কেমন আছো? সেই আগের মতই কি আমাকে ভেবে সকাল দুপুর কর? সন্ধ্যা পেরিয়ে রাতের অপেক্ষা কর? কখন রাত হবে,তার অপেক্ষা--? কারণ রাত এলেই যে আমাদের মিতালী শুরু হতো! তুমি এবং আমি দূর থেকে একই আকাশের নিচে তারা গুনে গুনে বলতাম,ক্ষতি কি পাশাপাশি না থাকি, একই আকাশের নিচে তো আছি, সেই বা কম কি? তারপর হঠাৎ করেই তুমি আর এলেনা! আমার একলা রাত জাগা শুরু হলো একলা তারা গুণা শুরু হলো! এখনো প্রতি রাত নিয়ম করেই জাগি আমি; তোমার অপেক্ষা করি,শুধু তুমি আর আসো...

তোমার জন্য অপেক্ষা..........

Image
সেদিন তোমার জন্য অপেক্ষা ছিল, আকাশ মেঘলাও ছিল। তুমি আসবে বলে মেঘ চিৎকার করে আবার চুপ হয়ে গেল, যদি তুমি ভয় পাও। আকাশের সাথে আমার চুক্তি হয়েছিলো তুমি আসামাত্র ঝুম বৃষ্টি হবে। তুমি না চাইলেও বাধ্য হয়ে আমার ছাতার তলায় ঠাঁই খুঁজবে। একটা রিকশাওয়ালাও ঠিক করা ছিলো এই পাহাড়ি অঞ্চলটা আমাদের ঘুরিয়ে দেখাবে। কিন্তু তুমি আসলেনা, পাহাড়ি মেঘ ফিরে গেলো, পৃথিবী বর্ষা নামক মৌসুম হারালো। ফসলের ক্ষেত পুড়ে ছারখার, চাতকের অপেক্ষা, ঝরনা আজ মৃত! আকাশ চুক্তি ভাঙ্গেনী তাই বৃষ্টিও আর হয়নি। আকাশ আমাকে অনেকবার খোঁজার চেষ্টা করলেও খুঁজে পায়নি কারন আমি আজ মৃত....

সবাই হয়ত আমার নাম ভুলেই গেছে, তুমি ভুলো নি তো

Image
মনে পড়ে পিচঢালা সেই রাস্তার কথা? আমাদের হাজারো স্মৃতিকে মুড়িয়ে রেখেছে যেই রাস্তা আজও কি আমার কথা মনে পড়লে যাও সেই রাস্তায় আমি কিন্তু এখনও যাই সেখানে আশ্চর্য হচ্ছো? ঘণ্টার পর ঘণ্টা যেখানে দাঁড়িয়ে ভিজতাম আমি আর তুমি জানালার ধারে উঁকি দিয়ে দেখতে কি ভাবছো? কিভাবে জানলাম যে তুমি আমাকে দেখতে এটা তো জানোই ভালবাসা চোখ দিয়ে দেখা যায় না অনুভব করতে হয় আমি তোমায় অনুভব করতাম। জানি পিচঢালা সেই রাস্তার পাশের বাড়িটায় তুমি থাকতে তবে এখন অতীত তবুও ছুটে যাই সেই রাস্তায়, যদি দেখা মেলে! চোখে চোখ পড়ে যায়, যদি আবার আমাদের প্রেম হয়। খুব কষ্ট হয় মানুষজন এখন আমায় পাগল ডাকে সবাই হয়ত আমার নাম ভুলেই গেছে। তুমি ভুলো নি তো

সিগারেট

Image
                                                           ধুমপান কখনওই মৃত্যুর কারন হতে পারে না। 😕                                                                                       মৃত্যুর কারন তোমার জন্ম 😇             ...

বেঁচে থাকার অভিশাপ নিয়ে

Image
                                                                     নেমে আসছে শুধু অভিশাপ,                                                                                   শান্তিবাহকরা সব মৃত |                                                             জীবন্ত লাশগুলো হেটে চলছে রাস্তায়      ...

আমার মনে হয়, আমাদের ব্রেক আপ করে ফেলা উচিত..........

"কল্পনা করো, প্রায় বছর সাতেক ধরে মানুষটার সাথে তুমি ভালোবাসার সম্পর্কে আবদ্ধ, হুট করে এক বিকেলে সে বললোঃ "অনেক দিন ধরেই কিছু কথা বলবো ভাবছিলাম ... আসলে তোমাকে আমার ভালো লাগে না এখন ... আমাদের কেন জানি যাচ্ছে না ... আমার মনে হয়, আমাদের ব্রেক আপ করে ফেলা উচিত" তোমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ... হুট করে তুমি খেয়াল করলে, যার সাথে দিনরাত তোমার কথা হতো, তার ফোন নাম্বারের ব্লক লিস্টে তুমি ... ফেইসবুকে তার নামটা কালো অক্ষরে লেখা ... তুমি টের পেলে, আর কখনোই তার সাথে তোমার সামনা সামনি দেখা হবে না !! তুমি বিশ্বাস করতে পারছো না ... কিন্তু আসলেও সবকিছু শেষ ... এত বছরের একটা সম্পর্ক শেষ করাটা এখন একটা কাগজ কে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়ার মতই সহজ !! ওপাশ থেকে যত সহজে সম্পর্কটা শেষ করে দেয়া হলো, এপাশ থেকে ওটা সহ্য করা তোমার জন্য ততটাই কঠিন হয়ে গেল ... কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে আসবে তোমার ... বারবার নির্লজ্জের মত তুমি চেষ্টা করে যাবা মানুষটাকে ফিরিয়ে আনতে ... তোমার কোন কথাই তার হৃদয় স্পর্শ করবে না আর ... তোমার কোন কান্নাই তার মনে আর দাগ কাটবে না !! অসহায়ের মত যখন তুমি তাকে অন...

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

Image
Partho অহনা একটু কথা কহো না.. অহনা পেছন ফিরে চাহো না.. প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার.. দুচোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার.. রাত্রে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি.. তোমায় কিভাবে পাব আমি.. তোমার চোখেতে হারিয়ে যায় আমার এই মন.. ঘনো কালো চুল দেখে পাগল যে আমি এখন.. হৃদয়ের কথা আমি বলি কারে.. আসো না কাছে আমি শুধু ভালবাসি যারে.. অহনা একটু কথা কহো না.. অহনা পেছন ফিরে চাহো না.. অহনা একটু তুমি হাসো না.. অহনা কেনো ভালবাসো না.. সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও.. হৃদয়ের মাঝে আমার ঝড়-যে উঠাও.. প্রেমে পড়ে আমার কিযে হলো.. পাগল হলাম আমি আগে ছিলাম ভালো.. স্যারের কথা কিছুই আমার মাথায় ঢোকে না.. একদিন তোমায় না দেখে থাকতে পারি না.. নীল জোছনায় শোনাবো গান তোমায়.. শুধু তুমি ভালবাসো যে আমায়.. অনেক দিন হলো তুমি কলেজে আসো না.. মনের মাঝে তাই সুর বাজে না.. কোথায় হারালে আমার মনের রানী.. আমি হবো যে তোমার জীবনেরক্ষনি.. অহনা ক্যান্টিনে আসো না.. অহনা একটু কাছে বসো না.. অহনা কেনো ভালবাসো না.. অহনা কিছুভালো লাগে না.. অহনা একটু কথা কহো না.. অহনা পেছন ফিরে চাহো না.. অহনা ...

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান-বাংলাদেশ ব্যংক গভর্নর.......

Image
                                      .                       . একটা গাভী আর কয়েকটা খাসি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চরাতাম। বিকেল বেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম। দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত আট টাকা দিয়ে আমি পান-বিড়ির দোকান দেই। আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়াগাঁয়ে। ১৪ কিলোমিটার দূরের শহরে যেতে হতো পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা পাঁচ ভাই, তিন বোন। কোনরকমে খেয়ে না খেয়ে দিন কাটতো আমাদের। আমার দাদার আর্থিক অবস্থা ছিলো মোটামুটি। কিন্তু তিনি আমার বাবাকে তাঁর বাড়িতে ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই-বোন ...

কত জনের চেহারা মানুষ মনে রাখতে পারে?

Image
পরিবারের সদস্য ছাড়াও অসংখ্য মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। সেই ছোট থেকে আমৃত্যু মানুষকে ঘিরেই আমাদের জীবন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর এরপর চাকরিবাকরি—জীবনকে এমন সোজাসাপ্টা হিসেবে পর্যবেক্ষণ করলেও দেখা যাবে, এই দীর্ঘ যাত্রায় হাজারো মানুষের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। সবার চেহারা, রং একদম আলাদা। প্রশ্ন আসতেই পারে, কতজনের চেহারা আমাদের মনে আছে? প্রশ্নটা এভাবেও করা যায়, আমাদের মস্তিষ্ক ঠিক কত জনের চেহারা ধারণ করতে সক্ষম? এর উত্তর জানলে বিস্মিত হবেন। সাম্প্রতিক এক গবেষণা জানিয়েছে, একটা মানুষ গড়ে পাঁচ হাজার চেহারা মনে রাখতে পারে। ব্যক্তিগত জীবন ও মিডিয়া থেকে অংশগ্রহণকারীরা ঠিক কতগুলো মুখ স্মরণে আনতে পারেন, তার ওপর গবেষণা করেছেন একদল বিশেষজ্ঞ। অনেক বিখ্যাত মুখও তাঁরা দ্রুত চিহ্নিত করতে পেরেছেন। মানুষ সাধারণত ছোট দলে ভাগ হয়ে বাস করে। তার চারপাশে শ’খানেক মানুষ তো থাকেই। গবেষণা নিবন্ধটি বলছে, মানুষের মুখাবয়ব চিহ্নিতকরণ সক্ষমতা অনেক। হাজারো চেহারা মনে রাখতে পারে মানুষ। আধুনিক যুগে আমরা শুধু প্রত্যেক্ষ বা মুখোমুখি যোগাযোগই করি না, আন্তর্জালিক যোগাযোগও করি। সেখানে বহু মানুষ...

মৃত্যুর পর সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট কি সচল থাকবে?

Image
পাখি উড়ে যায়, রয়ে যায় তার পালক। ঠিক তেমনি প্রকৃতির নির্ধারিত নিয়মে এই পৃথিবী থেকে চলে যেতে হবে আপনাকে। রয়ে যাবে জীবদ্দশায় সামাজিক যোগাযোগের মাধ্যমে খুলে যাওয়া আপনার অ্যাকাউন্টগুলো। কত স্মৃতিই না জড়িয়ে আছে সে অ্যাকাউন্টে। মৃত্যুর পর কী হবে এসব সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের? সেটা কি অন্য কেউ চালাবে? নাকি নতুন অ্যাকাউন্টের ভিড়ে তা হারিয়ে যাবে চিরতরে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। তাঁরা জানাচ্ছে, মৃত্যুর আগেই আপনি ঠিক করে যেতে পারবেন সামাজিক মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলোর ভবিষ্যৎ। ফেসবুক  আপনি চাইলে আপনার মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্টটি চালু রাখতে পারবেন অথবা বন্ধ করে দিতে পারবেন। যদি আপনি মৃত্যুর পরও আপনার অ্যাকাউন্টটি চালু রাখেন, তাহলে সেখানে ‘রিমেমবারিং’ বা স্মরণীয় শব্দটি থাকবে। এ ছাড়া মৃত্যুর আগে আপনার অ্যাকাউন্টটি যে কাউকে দলিল করে দিয়ে যেতে পারেন। ফলে আপনার মৃত্যুর পরও অ্যাকাউন্টটির কার্যক্রম সচল থাকবে। এ জন্য এ ব্যাপারে একটি আইনি চুক্তি বা দলিলের কপি ফেসবুকে পাঠাতে হবে। সেখানে ব্যক্তির নাম ও তাঁর সঙ্গে আপনার সম্পর্কের বিষয়টিও উল্...

আঙুলের ছাপ বা মুখ দেখেই খুলবে উইন্ডোজ ১০

Image
মাঝেমধ্যেই ল্যাপটপ বা কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাওয়াটা প্রায় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আর এ সমস্যার সমাধান পেতে উইন্ডোজ ১০ নিয়ে এলো উইন্ডোজ হ্যালো। সি-নেটে প্রকাশিত এক প্রতিবদন থেকে জানা যায়, উইন্ডোজ হ্যালোর মাধ্যমে আপনি আপনার মুখমণ্ডল অথবা আঙুল দিয়ে খুলে ফেলতে পারবেন আপনার ল্যাপটপের লক। সম্প্রতি আইফোন এক্স মুখ পর্যবেক্ষণ করে লক খোলার প্রযুক্তি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাদের ওই ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই মাইক্রোসফট ঘোষণা দিল, তারাও একই রকম প্রযুক্তি ব্যবহার করবে, তবে তাদের এই প্রযুক্তির নাম রাখা হয়েছে উইন্ডোজ হ্যালো। উইন্ডোজ হ্যালো মুখমণ্ডল বা আঙুলের ছাপ শনাক্ত করতে পারবে মাত্র দুই সেকেন্ডে। উইন্ডোজ ১০-এর এই সুবিধা পেতে হলে আপনার ল্যাপটপে অবশ্যই ইনফ্রারেড (আইআর) ক্যামেরা যুক্ত থাকতে হবে। বর্তমান ল্যাপটপ ডেল, লেনেভো, আসুসে এই সুবিধা যুক্ত করে দেওয়া হয়েছে। আর যদি আপনার নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি অতিরিক্ত একটি ওয়েবক্যাম কিনে নিতে পারেন, যার মাধ্যমে আপনি এই সুবিধা পেতে পারেন। এই নতুন প্রযুক্তি আপনার কম্পিউটারে আছে কি না, তা পরীক্ষা করার ...

আমার খুব কাছের বোন হুমায়রা আহমেদ মোনা তার জীবনের ঘটে যাওয়া।

Image
                                     জীবনে প্রথম শারীরিক সম্পর্কে জড়াই যখন আমার বয়স ২০।অবাক হচ্ছেন? অবাক হবার ই বিষয়। বাড়িতে সৎ ভাইয়ের অমানবিক নিযার্তনের শিকার হতাম প্রতিদিন।অনেকটা জেদের বশত বাবাকে রাজি করিয়ে ঢাকাতে ভতি' হলাম।থাকতাম ধানমন্ডির শুক্রাবাদ এলাকায়।অনেক খেত ছিলাম অইসময়।স্মার্টনে ছ বুঝতাম না।মফস্বলের সাদামাটা মেয়ে ছিলাম। বান্ধবিদের সাথে ক্লাসের বিরতিতে কাছের এক শপিং মলে গেলাম।আমার বান্ধবি তানিয়াকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলতে।কিছুক্ষণ পর ছেলেটিকে এনে পরিচয় করিয়ে দিলো বলল ওর বন্ধু।ছেলেটি বারবার আমার দিকে তাকাচ্ছিলো। আমি ইগনর করছিলাম।কয়েকদিন পরে আবিষ্কার করি ছেলেটি আমার বাসার পাশেই থাকে।শুরু হলো তার আমার পিছনে লাগা।ফেসবুকে বন্ধু হতে চাওয়া,আমার সাথে দেখা করতে চাওয়া,ভাসি'টির গেটে দাড়িয়ে থাকা। মেয়ে মানুষ না না করতে করতেই কখন যেন প্রেমে পড়ে গেলাম।তার অবশ্য আগে একজন প্রেমিকা ছিল।সেই মেয়ে নাকি তার সাথে অনেক বড় প্রতারণা করেছে।দিনের পর দিন ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে।বলতে য...